সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া সাংস্কৃতিক চক্রের পরিচালনায় ৪৬তম মিলনমেলা শুরু হল। বাসুদেববেড়িয়ার বাশুলি বাজারের সুভাষ শিশু উদ্যানে সাতদিনব্যাপী মেলার আয়োজন হয়েছে। রবিবার বিকেলে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মঠ চণ্ডীপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ বিনিশ্চয়ানন্দজী মহারাজ। সেখানে প্রাবন্ধিক ও সমাজসেবী চৈতন্যময় নন্দ, বিশিষ্ট বিজ্ঞানী চন্দন রথ উপস্থিত ছিলেন। ১১জানুয়ারি অবধি মেলা চলবে। এদিন প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। তারপর এলাকার ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।



