Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে মহিলার আত্মহত্যা, মেয়ে গ্রেপ্তার

ভগবানপুরে মহিলার আত্মহত্যা, মেয়ে গ্রেপ্তার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর থানার বরুরভেড়ি এলাকায় এক মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনায় তাঁরই মেয়েকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রিয়া মান্না। সে মৃতার বড় মেয়ে। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বছর ঊনিশের রিয়া মেধাবী ছাত্রী। সে নিট পরীক্ষা দিয়েছিল এবং র‌্যাঙ্কও করেছিল। 
Advertisement
ডাক্তারি পড়ার প্রস্তুতি নিচ্ছে। এমনই এক ছাত্রী গ্রেপ্তার হওয়ার ঘটনায় অনেকেই হতবাক। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৮নভেম্বর বরুরভেড়ি গ্রামের বন্দনা মান্না(৪০) বিষপান করে মারা যান। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হন বলে পুলিস প্রাথমিক তদন্তের পর জানায়। 
মৃতার ভাই থানায় রিয়া ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বন্দনাদেবীর বাপেরবাড়ি ভগবানপুরের বলরামচক এলাকায়। তাঁর ভাইয়ের অভিযোগ, পারিবারিক বিভিন্ন কারণে বোনের উপর নির্যাতন চালানো হতো। সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছয়। তার জেরেই বন্দনা আত্মহত্যার পথ বেছে নেন। পুলিস অভিযোগে ভিত্তিতে তদন্তে নামে। মঙ্গলবার অভিযুক্ত রিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, বাকি অভিযুক্তের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। 
প্রতারণায় অভিযুক্ত গ্রেপ্তার: আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে দু’বছর পর গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বামদেব বারিক। তার বাড়ি ভগবানপুরের অনন্তপুর এলাকায়। জানা গিয়েছে, কাজের টোপ দিয়ে বিভিন্নজনের কাছ থেকে মোটা টাকা নিয়ে প্রতারণায় অভিযুক্ত ছিল বামদেব। বছর দু’য়েক আগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু ফেরার হয়ে যায় সে। দীর্ঘদিন ধরে পুলিস তাকে খুঁজছিল। অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিস।
সম্পর্কিত সংবাদ