সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার ভগবানপুরের মনোহরপুর এলাকায় খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম মেহেবুব মল্লিক(৩২)। তাঁর বাড়ি ভূপতিনগর থানার রাধাপুর এলাকায়। এদিন সকাল থেকেই মেহেবুব নিখোঁজ ছিলেন। বেলা সাড়ে ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মনোহরপুর এলাকার মনোহরপুর-মাধাখালি খালের জলে মেহেবুবকে ভাসতে দেখেন। তাঁরা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



