Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুর ১ ব্লকে সমবায় সমিতির ভোটে সব আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা

ভগবানপুর ১ ব্লকে সমবায় সমিতির ভোটে সব আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লক প্রাণীপালন ও বিপণন সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। শনিবার নির্বাচনে ১৩টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাড়ভগবানপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজেপি সবক’টি আসনে, বামফ্রন্ট ন’টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু কোনও দল সুবিধা করতে পারেনি। বিরোধীদের পর্যুদস্ত করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদের স্থানীয় সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি রবিনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা প্রমুখ। অরূপবাবু বলেন, ভগবানপুরের মানুষ তৃণমূলের সঙ্গে আছেন এবং এখানে অন্য কোনও দলের জায়গা নেই, এটা প্রমাণ হয়ে গেল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক স্বপন রায় বলেন, তৃণমূল কখনও প্রলোভন দিয়ে, কখনও পেশিশক্তির  প্রভাবে ক্ষমতা দখল করতে সিদ্ধহস্ত। তবে পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে। একই কথা জানান সিপিএম নেতা সত্যরঞ্জন দাসও।  
Advertisement
সম্পর্কিত সংবাদ