Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

ভগবানগোলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: সোমবার সকালে ভগবানগোলা থানার বেলিয়াচক এলাকায় ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রফিক শেখ(৩৫)। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর রফিক প্রতিবেশী এক বধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, রবিবার রাতে ওই প্রতিবেশী তার দলবল নিয়ে রফিক শেখের বাড়িতে চড়াও হয় এবং তাঁকে মারধর করে। এদিন সকালে পরিবারের লোকজন ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। মৃতের বাবা মোজাম্মেল শেখ বলেন, মিথ্যা অভিযোগে ছেলেকে বাড়িতে এসে সকলের সামনে মারধর করা হয়। আর তাতেই লজ্জায় আত্মঘাতী হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ