Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় যুবক আত্মঘাতী

ভগবানগোলায় যুবক আত্মঘাতী
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: নেশা করা নিয়ে বকাবকি করায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রাখা ঘাসমারা কীটনাশক খান ওই যুবক। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শুক্রবার তাঁর মৃত্যু হয়। মৃতের নাম লাল্টু মণ্ডল(২৬)। বাড়ি ভগবানগোলা থানার গোবিন্দতলায়। পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা বলে পুলিস জানিয়েছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে,  সম্প্রতি নেশায় আশক্ত হয়ে পড়েছিলেন লাল্টু মণ্ডল। এই নিয়ে পরিবারে অশান্তি হতো। গত বৃহস্পতিবার পরিবারের লোকজন তাঁকে বকাবকি করেন। মৃতের দাদা বিজয় মণ্ডল বলেন, নেশা করে বাড়ি ফেরায় ওকে বকাবকি করা হয়েছিল। অভিমানে ভাই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে।
সম্পর্কিত সংবাদ