Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় তৃণমূলে যোগ ২০০’র বেশি সিপিএম ও কংগ্রেস কর্মীর

ভগবানগোলায় তৃণমূলে যোগ ২০০’র বেশি সিপিএম ও কংগ্রেস কর্মীর
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা-২ ব্লকের সরলপুর পঞ্চায়েতে বেগুনডিহি বুথের সিপিএম ও কংগ্রেসের দু’শোর বেশি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। রবিবার সন্ধ্যায় সেখানে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল সভাপতি আবদুর রওফ ও সরলপুর অঞ্চল সভাপতি মোক্তার হোসেন। আবদুর রওফ বলেন, বেগুনডিহি বুথে আমাদের সংগঠন শক্তিশালী। গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে এখানে ভালো ভোট পেয়েছি। তবে কিছু মানুষ আমাদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। বেশ কিছুদিন ধরে তাঁরা যোগদানের জন্য স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এদিন তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হল। বেগুনডিহি বুথ বিরোধীশূন্য হল। যোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নে শামিল হতে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ