সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার রাতে ভগবানগোলা থানার হাবাসপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৭৮০০ টাকা বাজেয়াপ্ত হয়েছে। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ওই রাতে হাবাসপুরের একটি আমবাগানে জুয়ার আসর চলছিল। সোর্স মারফত খবর পেয়ে জুয়ার আসরে অভিযান চালানো হয়। চারজনকে পাকড়াও করা গেলেও বাকিরা পালিয়ে যায়।
Advertisement
রানিতলায় মদ সহ ধৃত ১: বৃহস্পতিবার রাতে রানিতলা থানার নন্দনপুর থেকে পুলিস ২০ বোতল দেশি মদ সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ওই যুবক নন্দনপুরে একটি জঙ্গলের মধ্যে অবৈধভাবে দেশি মদ বিক্রি করছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।



