Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ পঞ্চায়েত সদস্যদের

ভগবানগোলায় নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ পঞ্চায়েত সদস্যদের
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শিডিউল না মেনে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। এই অভিযোগ তুলে ঠিকাদার সংস্থা ও নির্মাণ সহায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েতেরই একাধিক সদস্য। ভগবানগোলা-১ ব্লকের সুন্দরপুর পঞ্চায়েতের ললিতকুড়ি এলাকায় এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
বিডিও নাজির হোসেন বলেন, এরকম একটি অভিযোগ আমার নজরে এসেছে। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পদক্ষেপ করা হবে। নির্মাণ সহায়ক আশুতোষ মণ্ডল এবিষয়ে মন্তব্য করতে চাননি।
ললিতকুড়ি শ্মশানঘাট এলাকায় ১০০মিটার ঢালাই রাস্তা তৈরি হয়েছে। এই কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন সুন্দরপুরেরই বেশ কিছু পঞ্চায়েত সদস্য। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতে নির্মাণ সহায়ক নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন। অথচ শিডিউল মেনে কাজ হয়নি। পঞ্চায়েতের বিরোধী দলনেতা হালিম মণ্ডল বলেন, ৫ ইঞ্চি ঢালাই করার কথা শিডিউলে উল্লেখ আছে। কিন্তু তা না মেনে কোথাও ২ ইঞ্চি, আবার কোথাও ৩ ইঞ্চি ঢালাই করা হচ্ছে। আবার নামমাত্র সিমেন্ট দেওয়া হয়েছে। এর জেরে ঢালাইয়ের পরদিন একাধিক জায়গায় বড় ফাটল দেখা দিয়েছে। পঞ্চায়েত সদস্য আপেল শেখ বলেন, নির্মাণ সহায়ক নিম্নমানের সামগ্রী ব্যবহারে আপত্তি তোলেননি। ঠিকাদার জাহাঙ্গির আলম বলেন, নিয়ম মেনেই রাস্তা সংস্কার হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যরা মিথ্যা অভিযোগ তুলেছেন।
সম্পর্কিত সংবাদ