Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় ম্যারাথন দৌড়

ভগবানগোলায় ম্যারাথন দৌড়
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার সকালে ভগবানগোলার একটি ক্লাবের উদ্যোগে ১২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার, ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। সকাল ৬টায় লালগোলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় প্রতিযোগিতা। ভগবানগোলা পিডব্লুডি মোড়ে তা শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেন উত্তরপ্রদেশের আরিখ আলি ও নীতীশ কুমার। তৃতীয় হয়েছেন মালদহের বলরাম মণ্ডল। ঠান্ডাকে উপেক্ষা করে এদিন সকালে বহু মানুষ রাস্তার দু’পাশে উপস্থিত থেকে চিৎকার ও হাততালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। 
Advertisement
বিধায়ক বলেন, শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসেছিলেন। কয়েক বছর ধরেই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।
এসডিপিও বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। অনেকেই মাঠমুখো হয় না। এই প্রতিযোগিতা তাদের মাঠে ফিরে আসতে উৎসাহিত করবে।
সম্পর্কিত সংবাদ