Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় কাশির সিরাপ সহ ধৃত কারবারি

ভগবানগোলায় কাশির সিরাপ সহ ধৃত কারবারি
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রাতে ভগবানগোলা থানার চর বিনপুরে অভিযান চালিয়ে পুলিস নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মুস্তাকিন শেখ। বুধবার তাকে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ওই মাদক কারবারি বাংলাদেশে পাচারের উদ্দেশে কাশির সিরাপ বাড়ির পিছনে জঙ্গলে লুকিয়ে রেখেছিল। খবর পেয়ে ওই রাতে অভিযান চালানো হয়। ওই কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি ৪৮ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিসি জেরায় ধৃত জানিয়েছে, সীমান্তে বিএসএফ এবং স্থানীয় থানার পুলিসের কড়া নজরদারির জন্য সে কাশির সিরাপ সীমান্তের ওপারে পৌঁছে দিতে পারেনি। সেই কারণে বাড়ির পিছনে জঙ্গলে লুকিয়ে রেখেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ