Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

ভগবানগোলায় বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার চর লবণগোলা পাঠানপাড়ায়। অভিযুক্তের বিরুদ্ধে ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।  স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। গৃহবধূ সন্তানদের নিয়ে পাঠানপাড়া বাড়িতে থাকেন। অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল। কিন্তু গৃহবধূ রাজি না হওয়ায় শুক্রবার রাতে সে পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে প্রতিবেশীরা চলে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।  ওই গৃহবধূ বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বেরিয়েছিলাম। সেই সময় আমাকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তি দিক। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযুক্তের খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ