সংবাদদাতা, বিষ্ণুপুর: জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বৃহষ্পতিবার বিষ্ণুপুর ভড়া কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, কলেজের অধ্যক্ষ কাকলি ঘোষ সেনগুপ্ত, ভড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আশিস কুমার ঘোষ প্রমুখ। এদিন বিতর্ক, পোস্টার লিখন, স্লোগান লিখন এবং কুইজ প্রতিযোগিতাও হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের ভোটদান সম্পর্কে উৎসাহিত করতে বেশকিছু ভিডিও দেখানো হয়।



