সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের পরিচালনায় রবীন্দ্র ওকাকুরা ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘নবোদয় স্টারস অব টুমরো’। নাচের ক্ষেত্রে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রদের খুঁজে বার করা ফেডারেশনের মূল লক্ষ্য হল। বিভিন্ন ভারতীয় নৃত্যশৈলীতে ১২জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। সৌমিশা বন্দ্যোপাধ্যায়, অরুণিমা দাস, মধুরিমা ঘোষ, অর্পিতা নাইয়ার পারফরম্যান্স দর্শক উপভোগ করেন। মলি রায়, সোমনাথ কুট্টি, চন্দ্রদয় ঘোষের মতো শিল্পীরা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



