Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভাব ও ভক্তি

ভাব ও ভক্তি
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
আইসিসিআরের পূর্বাঞ্চল শাখা ও রবীন্দ্রনাথ টেগোর সেন্টারের যৌথ উদ্যোগে ‘ভাব ও ভক্তি’ শীর্ষক এক নান্দনিক নৃত্যসন্ধ্যা সম্প্রতি অনুষ্ঠিত হল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। মধুলিকা মহাপাত্র ও সাহানা রঘুনাথ মাইয়ার উপস্থাপনা ভালো লাগে দর্শকের। মধুলিকা গুরু অরুণা মহান্তির কাছে ওড়িশি নৃত্যের তালিম নিয়েছেন। অন্যদিকে সাহানা আবার মধুলিকার শিষ্যা। ভক্তিরসাত্মক নানা নৃত্যপদ পরিবেশন করেন শিল্পীদ্বয়। মল্লার রাগাশ্রিত ‘জগন্নাথ স্বামী’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন তাঁরা। এরপর মধুলিকার একক নিবেদনে ছিল নৃত্যপদ ‘শূন্য স্বরূপা’ এবং জয়দেবের গীতগোবিন্দ থেকে ‘প্রিয়ে চারুশিলে’। সাহানার একক নিবেদন ছিল ‘অর্ধনারীশ্বর’। গুরু শিষ্যের মেলবন্ধনে পরিবেশিত প্রতিটি নৃত্যপদই দর্শকদের বাহবা আদায় করে নেয়।
অপর্ণা তাঁতী
Advertisement
সম্পর্কিত সংবাদ