নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী দিনে কি ভাঙড় কোনো কর্পোরেশন বা উন্নয়ন পর্ষদের আওতায় আসবে? রবিবার ভাঙড়ের কাশীপুরে এক মন্দিরের উদ্বোধনে এসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইঙ্গিতবাহী মন্তব্য করে এই জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেন, এটা কতটা সম্ভবপর হবে, সেটা দেখে নিতে হবে। ভাঙড় বিধাননগর কর্পোরেশনের একদম সীমানায় অবস্থিত। কলকাতা পুরসভায় না হোক, কোনো উন্নয়ন পর্ষদের আওতায় যদি আনা যায়, সেটা দেখে নেওয়া হবে। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে পরিবহণ সমস্যা নিয়ে দরবার করেন গ্রামবাসীরা। অগ্নিমিত্রাদেবী বলেন, আমাদের পরিবহণ মন্ত্রীর সঙ্গে এব্যাপারে কথা বলব।
Advertisement



