Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুতের লাইনে ত্রুটি, মেরামতির জন্য সাতদিন বন্ধ ভদ্রেশ্বরের স্কুল

বিদ্যুতের লাইনে ত্রুটি, মেরামতির জন্য সাতদিন বন্ধ ভদ্রেশ্বরের স্কুল
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের উচ্চমাধ্যমিক স্কুল রবীন্দ্র বিদ্যানিকেতন। গত কয়েকদিন ধরেই স্কুলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে স্কুল কার্যত বন্ধই ছিল। বৃহস্পতিবার অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সাতদিনের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার শিক্ষাদপ্তর ও প্রশাসনের উদ্যোগে সম্প্রতি পূর্তদপ্তরের বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা স্কুল পরিদর্শন করেন।

Advertisement

দপ্তরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, স্কুলের যাবতীয় ইলেকট্রিক্যাল ওয়্যারিং বদল করতে হবে। সেই প্রেক্ষিতেই স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বসু বলেন, শিক্ষাদপ্তর ও জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। অভিভাবকরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই অবস্থায় অভিভাবক, শিক্ষক সকলের সম্মিলিত সিদ্ধান্তে সাতদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ পরিকাঠামোর ত্রুটি সারিয়ে দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ