সংবাদদাতা, লালবাগ: জাল নথি দিয়ে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিস। ধৃতের নাম কৃষ্ণ হালদার। বাড়ি লালগোলা থানার কালমেঘা এলাকায়। ধৃতকে রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃতের বিরুদ্ধে নথি জাল করে সিম বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগে শনিবার রাতে কালমেঘার বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে সাতদিনের হেফাজতে নেওয়া হয়েছে।



