Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো রসিদ দিয়ে টাকা আত্মসাতে ধৃত যুবক

ভুয়ো রসিদ দিয়ে টাকা আত্মসাতে ধৃত যুবক
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: বিদ্যুৎ বণ্টন সংস্থার ভুয়ো রসিদ দিয়ে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এক সাইবার ক্যাফে মালিককে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিস। ধৃতের নাম সমীরণ কর্মকার। রবিবার সকালে তাকে নাজিরপুর থেকে পুলিস গ্রেপ্তার করে। তার কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, নাজিরপুরে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসের সামনে সমীরণের একটি সাইবার ক্যাফে আছে। ওই ক্যাফের মাধ্যমে বিদ্যুৎবিল, বিদ্যুতের অতিরিক্ত লোডের টাকা জমা দিতেন স্থানীয়রা। অভিযোগ, ওই যুবক অতিরিক্ত লোডের টাকা বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে জমা না করে আত্মসাৎ করত। সে বিদ্যুৎগ্রাহকদের ভুয়ো রসিদ দিত। বেশ কিছুদিন ধরে এটা চলতে থাকলেও বিদ্যুৎ বণ্টন সংস্থা কিছু বুঝতে পারেনি। শনিবার দুপুরে তারা খবর পায়, এলাকার একটি পুকুরে অবৈধভাবে মোটর চালিয়ে জল দেওয়া হচ্ছে। তখন বিদ্যুৎকর্মীদের একটি দল সেখানে পৌঁছয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ