Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো পাট্টা দেখিয়ে জমি দখলের চেষ্টা, জয়পুরে ধৃত ১

ভুয়ো পাট্টা দেখিয়ে জমি দখলের চেষ্টা, জয়পুরে ধৃত ১
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ভুয়ো পাট্টা দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে মঙ্গলবার জয়পুরের ভাটপাড়া থেকে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শিবু বাগদি। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভাটপাড়া মৌজায় ১২ শতক জমির ভুয়ো পাট্টা বানানোর অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া মৌজায় একটি জমি বহু বছর ধরে এহিয়া শেখের পরিবারের দখলে ছিল। কিন্তু, পরবর্তীলে একই গ্রামের বাসিন্দা শিবু বাগদি এবং তার অপর দুই ভাই মিলে একটি  ভুয়ো পাট্টা জোগাড় করে। ওই জমি নিজেদের দাবি করে তা দখলের চেষ্টা করে। তার বিরুদ্ধে এহিয়া শেখ আইনের দ্বারস্থ হন। পুলিস তদন্ত করে জানতে পারে, ওই জমি ব্যক্তিগত মালিকানাধীন। ওই জমি কখনও পাট্টা দেওয়া হয়নি। এরপরেই পুলিস শিবুকে গ্রেপ্তার করে। 
Advertisement
অভিযোগকারী এহিয়া শেখ বলেন, ভাটপাড়া মৌজায় ১৯৬৮সালে আমার বাবা আমার এবং দাদার নামে একটি ১২শতক জমি কেনেন। জায়গাটি ফাঁকাই পড়েছিল। পরবর্তীকালে শিবু ও তার দুই ভাই মিলে একটি পাট্টার কাগজ দেখিয়ে ওই জমি নিজেদের বলে দাবি করে। এরপরেই আমি ভূমিদপ্তরে গিয়ে জানতে পারি ওই জমি কখনও সরকারি ১নম্বর খতিয়ানে নথিভুক্ত হয়নি। তা আমাদের নামেই রয়েছে। তারপরেই আমি আইনের দ্বারস্থ হই। ওরা পরিকল্পনা করেই ওই জমি দখলের চেষ্টা করেছিল।
সম্পর্কিত সংবাদ