Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো পরিচয়ে ভিক্ষাবৃত্তি, পুলিসের হাতে ভিনরাজ্যের দুই যুবক

মূক ও বধির সেজে গ্রামের মানুষকে বোকা বানানোয় ভিনরাজ্যের দুই যুবককে ধরে পুলিসের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার ফালাকাটা ব্লকের লছমনডাবরির এলাকার ঘটনা।

ভুয়ো পরিচয়ে ভিক্ষাবৃত্তি, পুলিসের হাতে ভিনরাজ্যের দুই যুবক
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা: মূক ও বধির সেজে গ্রামের মানুষকে বোকা বানানোয় ভিনরাজ্যের দুই যুবককে ধরে পুলিসের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার ফালাকাটা ব্লকের লছমনডাবরির এলাকার ঘটনা। সোমবার এক তরুণকে দেখেই সন্দেহ হয় এক বাসিন্দার। মঙ্গলবার সেই ভিন রাজ্যের তরুণের সঙ্গে আরও একজন বিশেষভাবে সক্ষম সেজে ভিক্ষাবৃত্তি করতে বেরোলে ধরে ফেলেন গ্রামবাসী। পরে তাদের পুলিসের হাতে তুলে দেয় জনতা। লছমনডাবরির বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সোমবার যে টোটোতে আমি ফালাকাটা যাচ্ছিলাম সেই টোটোতে ওই তরুণও ছিল। কথা বলতে পারে না বলে টোটোচালক ওই তরুণের থেকে ভাড়াও নেয়নি। কিন্তু টোটো থেকে নেমেই ওই তরুণ পোষাক পরিবর্তন করে। তা দেখেই সন্দেহ হয়। এদিন ওই তরুণ আমার বাড়িতেই যখন ভিক্ষা চাইতে আসে, তখন আমি ধরে ফেলি। পরে এলাকায় আরওএক ভিনরাজ্যের তরুণকে দেখা যায়। স্থানীয়রা দু›জনকে আটক করে রাখেন। স্থানীয়দের জেরায় দু›জন নিজেদের আসল পরিচয় প্রকাশ করে। উত্তরপ্রদেশের তরুণের নাম রাহুল কুমার ও বিহারের তরুণের নাম আশিস কুমার। রাহুল জানায়, পেটের টানে এভাবে অর্থ উপার্জনের পন্থা বেছে নেয়। ফালাকাটা থানার পুলিস ঘটনার তদন্ত করছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ