Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভুয়ো চিঠিতে বিমানে বোমাতঙ্ক

ভুয়ো চিঠিতে বিমানে বোমাতঙ্ক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আমেদাবাদ: ভুয়ো চিঠিতে বোমাতঙ্ক আন্তর্জাতিক উড়ানে। বিমানের ভিতর থেকে উদ্ধার হল ‘হুমকি’ চিঠি। যা নিয়ে সোমবার আমেদাবাদের সর্দার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। এদিন সকালে সৌদি আরবের জেড্ডা থেকে একটি বিমান আমেদাবাদে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ওই সেটি পরিষ্কার করছিলেন কর্মীরা। সেই সময় একটি আসনের তলা থেকে ওই চিঠিটি উদ্ধার হয়। তাতে লেখা ছিল ‘বিস্ফোরণে বিমানটি উড়িয়ে দেওয়া হবে’। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পুলিস, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তা বাহিনীকে খবর দেওয়া হয়। তবে বিমানটি পরীক্ষা করেও সন্দেহজনক কিছু মেলেনি। আমেদাবাদ পুলিসের যুগ্ম কমিশনার শরদ সিঙ্ঘল জানিয়েছেন, এই হুমকি চিঠি লেখার পিছনে ওই বিমানেরই কোনও যাত্রী যুক্ত থাকতে পারেন। তাই প্রত্যেক যাত্রীর হাতের ছাপ ও হাতের লেখা পরীক্ষা করা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ