সংবাদদাতা, পতিরাম: আধারের পর এবার বালুরঘাট বিডিও অফিসে জাল ভোটার কার্ড দিয়ে আবেদনের চেষ্টা। গত সপ্তাহে বুধবার বালুরঘাটে এক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে জাল আধার নিয়ে গিয়েছিলেন। সোমবার বালুরঘাটে বিধবা ভাতা পেতে জাল ভোটার কার্ড জমা করার অভিযোগ উঠল। বিষয়টি দপ্তরের কর্মীরা ধরে ফেলতেই দ্রুত চত্বর ছাড়েন ওই মহিলা। রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন বিডিও। প্রশাসন সূত্রে খবর, বিধবা ভাতা পেতে স্বামীর নাম জাল ভোটার কার্ডে বসিয়ে প্রিন্ট করেছিলেন ওই মহিলা।
Advertisement
বিডিও সম্বল ঝা বলেন, আধার, ভোটার কার্ড থেকে বয়স, নাম বদলে নতুন করে তৈরি করা হচ্ছে। এর আগে ভুয়ো আধার কার্ড ধরেছি। এবার ভুয়ো ভোটার কার্ড পেয়েছি। যিনি এমন করেছেন, অত্যন্ত বোকামি হয়েছে। আমাদের কাছে আবেদন করলেই সংশোধন করে দিতাম। তবে যেসব কম্পিউটার সেন্টার থেকে এই কাজগুলি হচ্ছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। যে জায়গাগুলিতে জাল কার্ড তৈরি হচ্ছে, চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে খবর, বালুরঘাটের জলঘরের ৩৭ বছর বয়সী মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন। কারণ সম্প্রতি তাঁর দ্বিতীয় স্বামীর মৃত্যু হয়েছে। এদিকে ওই মহিলার ভোটার কার্ডে প্রথম স্বামীর নাম রয়েছে। তাই অসত্ পথে ভোটার কার্ডে মৃত দ্বিতীয় স্বামীর নাম বসান তিনি। এরপর ভুয়ো কার্ডের জেরক্স সহ আবেদন জমা দিতে বালুরঘাট ব্লকে যেতেই বিষয়টি ধরে ফেলেন কর্মীরা। প্রশ্নের মুখে পড়ে দ্রুত অফিস চত্বর ছাড়েন ওই মহিলা। এনিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।