Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার ইস্যুতে কাঁথিতে তৃণমূলের সভা

ভুয়ো ভোটার ইস্যুতে কাঁথিতে তৃণমূলের সভা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ভুয়ো ভোটার চিহ্নিতকরণের লক্ষ্যে শনিবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সভা হয়।  উপস্থিত ছিলেন দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণকুমার মাইতি প্রমুখ। মূলত ভোটার তালিকার বিশুদ্ধকরণ ও ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। জেলা সভাপতি বলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, তা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। আগামী কয়েকদিন ধরে কাঁথি সাংগঠনিক জেলার ১৪টি ব্লকে আমরা সহকর্মীদের নিয়ে বসে এব্যাপারে বিস্তারিত আলোচনা করব।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ