Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো ভোটার ধরতে পথে কালিপদ

ভুয়ো ভোটার চিহ্নিত করা নিয়ে জেলা কমিটির বৈঠক আগেই হয়েছিল। এবার পথে নামলেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালিপদ সোরেন। বুধবার বিকেলে ভোটার তালিকা নিয়ে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘোরেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

ভুয়ো ভোটার ধরতে পথে কালিপদ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ভুয়ো ভোটার চিহ্নিত করা নিয়ে জেলা কমিটির বৈঠক আগেই হয়েছিল। এবার পথে নামলেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালিপদ সোরেন। বুধবার বিকেলে ভোটার তালিকা নিয়ে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘোরেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সাংসদের সঙ্গে কাউন্সিলার সহ শহর তৃণমূল কংগ্রেসের নেতারা ছিলেন। জেলা তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে নানা কর্মসূচি নিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচিতে পথে নেমেছে। গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার চিহ্নিত করার নির্দেশ দেন। নির্দেশ মতোই বুধবার বিকেলে ঝাড়গ্রাম পুরসভার ১৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি করা হয়। ভোটার তালিকা দেখে এলাকায় ভুয়ো ভোটার আছে কিনা তা খতিয়ে দেখা হয়। কালিপদ সোরেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জনসংযোগ কর্মসূচি ও  ভুয়ো ভোটার চিহ্নিত করা নিয়ে জেলা কমিটির বৈঠক হয়েছে। এদিন শহরের শহরের ১৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করা হয়। ভুয়ো ভোটার আছে কিনা তাও দেখা হয়। পুরসভার প্রতিটি ওয়ার্ড ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মসূচি চলবে। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা বলেন, ভোটার তালিকা নিয়ে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যাব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ