নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুধু বার্থ সার্টিফিকেট নয়, সিঙ্গুর থেকে ধৃত দুই প্রতারক ভুয়ো আধার কার্ডও তৈরি করেছিল। টাকার বিনিময়ে তারা অনেককে ভুয়ো আধার ও প্যান কার্ডও তৈরি করে দিয়েছে। সেগুলি আসল কি না তা পুলিস তদন্ত করে দেখছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এক মহিলা নকল বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে। পুলিস ঘটনার তদন্তে নেমে প্রতারকদের গ্রেপ্তার করে। ধৃতরা জেরায় জানিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আধিকারিকদের স্ট্যাম্প ও সই নকল করে তারা ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেছিল। নিয়ম না মেনে তারা আধার কার্ডও তৈরি করত। বর্ধমানে তারা একাধিক এজেন্ট ছড়িয়ে রেখেছিল। তারাই গ্রাহক জোগাড় করত। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।



