সংবাদদাতা, উলুবেড়িয়া: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলের পতাকা তুলে নিয়েছিলেন। তাঁরাই আবার তৃণমূলে ফিরে আসছেন। রবিবার বিকেলে বাগনানের দেউলটিতে এক সভায় দলে ফিরে আসেন বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে যাওয়া এবং বর্তমানে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার তফসিলি মোর্চার সহ সভাপতি মলয় সাহা সহ শতাধিক বিজেপি কর্মী। এছাড়া হাটুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা সহ শতাধিক কংগ্রেস কর্মীও এদিন তৃণমূলে যোগ দেন। এদিন এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অরুণাভ সেন।
Advertisement
বিধায়ক বলেন, গত বিধানসভা নির্বাচনের সময়ে অনেকে দল ছেড়েছিলেন। কিন্তু এই চার বছরেই তাঁদের ভুল ভেঙেছে। তাঁরা আবার দলে ফিরে আসছেন। আমরাও তাঁদের আপন করে নিয়েছি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এগিয়েছেন, তাঁদের জায়গা সবার উপরে থাকবে। এটা মেনেই দল
করতে হবে।
করতে হবে।



