সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার বিকেলে নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জিতি চা বাগানের গোপাল লাইনে মুন্না প্রধানের বাড়ির রান্নাঘরে কোনওভাবে প্রথমে আগুন লেগে যায়। সেই আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিস। চলে আসে মালবাজার থেকে দমকল বিভাগের কর্মীরা। তারাই দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভালেও পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। দমকল বিভাগের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বাড়ির মধ্যে থাকা টিভি, খাট টেবিল কিছু টাকা পয়সা সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।



