Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঘমুণ্ডিতে পানীয় জল সরবরাহের সমস্যা মেটানোর উদ্যোগ দপ্তরের

বাঘমুণ্ডিতে পানীয় জল সরবরাহের সমস্যা মেটানোর উদ্যোগ দপ্তরের
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুণ্ডি এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পানীয় জল সরবরাহের সমস্যা সমাধানে উদ্যোগী হল দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের পুরুলিয়া জেলার দু’জন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতও। জল সরবরাহ সংক্রান্ত সমস্যার বিষয়ে আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেন। বিধায়ক বলেন, বাঘমুণ্ডি সহ সংলগ্ন একাধিক গ্রামে পানীয় জলের সমস্যার কথা স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই জানিয়ে ছিলেন। কোথাও পাইপলাইন থাকলেও জল পড়ে না, কোথাও আবার জল খুব ধীর গতিতে আসায় সমস্যায় পড়তে এলাকার বাসিন্দাদের। এ বিষয়ে আগেই  দপ্তরের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা হয়েছিল। যাতে দ্রুত এলাকার পানীয় জলের সমস্যার সমাধান করা যায়, সেই উদ্দেশ্যেই আধিকারিকদের পরিদর্শনের কথা বলা হয়েছিল। এদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পুরুলিয়া জেলার সিভিল এবং মেকানিক্যাল দু’টি বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য অধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। আরও দ্রুত কীভাবে সমস্যাগুলি সমাধান করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ