Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঘমুণ্ডির সমবায় নির্বাচনে রামধনু জোটের পরাজয় 

বাঘমুণ্ডির সমবায় নির্বাচনে রামধনু জোটের পরাজয় 
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: তৃণমূলকে হারাতে রামধনু জোট করেছিল বিরোধীরা। বাম, বিজেপি ও কংগ্রেস হাত মিলিয়ে ‘মহাজোট’ তৈরি করেছিল। কিন্তু, তাতেও কোনও ফল হল না। পুরুলিয়ার বাঘমুণ্ডির সুইসা কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। মোট ৭০টি আসনের মধ্যে ৪৭টিতে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ২৩টি আসনে জিতেছে বিরোধীরা। নির্বাচনে জয়ের পর ব্যাপক উচ্ছ্বসিত তৃণমূল শিবির। যদিও এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে দাবি করেছে বিরোধীরা। 
Advertisement
এদিনের নির্বাচনে জয়ের পর সন্ধ্যায় এলাকায় যান স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাত। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবির খেলায় মেতে ওঠেন। বিরোধীদের এই জোটকে খিচুড়ি জোট বলে কটাক্ষ করেছেন বিধায়ক। তিনি বলেন, তৃণমূলকে হারানোর জন্য এই নির্বাচনে সিপিএম, বিজেপি ও কংগ্রেস মিলে একটি খিচুড়ি জোট পাকিয়েছিল। কিন্তু স্থানীয় অঞ্চল ও ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে এই মহাজোটকে হারিয়েছে। আগামী দিনে তৃণমূলকে হারাতে যে সমস্ত জায়গায় এরকম খিচুড়ি জোট হবে, সেখানেই ঘাসফুল ফুটবে। 
সম্পর্কিত সংবাদ