Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরার এমএম তরাই যাওয়ার রাস্তা সংস্কারের দাবি

বাগডোগরার এমএম তরাই যাওয়ার রাস্তা সংস্কারের দাবি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শ্যামল পাল, বাগডোগরা: পাহাড়ি নদী-আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমএম তরাই। ডিসেম্বর-জানুয়ারি এলে পিকনিকের ঢল নামে বাগডোগরার এই পিকনিক স্পটে।  শিলিগুড়ি তো বটেই, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি থেকে অনেকে এখানে পিকনিক করতে আসেন। গত বছরও ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। মজা লুফে নিয়েছেন প্রকৃতির এই অপার সৌন্দর্যের। কিন্তু বাধ সাধছে রাস্তা। রাজ্য সড়ক থেকে এমএম তরাই গ্রামে ঢোকার মুখ থেকে শুরু করে গোটা রাস্তা খানাখন্দে ভরা। এই রাস্তায় বাইক–গাড়ি নিয়ে এসে ঝাঁকুনির জেরে পিকনিকের আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। যা নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে। সাধারণ মানুষের দাবি, এই রাস্তাটিকে অবিলম্বে সংস্কার করা হোক। যাতে এই মরশুমে পিকনিক দলগুলির ভোগান্তি না হয়। 
Advertisement
ডিসেম্বর জানুয়ারি মাসে দূরদূরান্ত থেকে পিকনিকের দল এখানে ভিড় জমায়। পিকনিক স্পটে যাওয়ার রাস্তায় গাড়ির লম্বা লাইন লেগে যায়। তবে বেহাল রাস্তার খবর ছড়িয়ে পড়ায় এবার এখনও পর্যন্ত ভিড় কম বলেই স্থানীয় ব্যবসায়ীদের দাবি। রাস্তা সংস্কার না হলে ধীরে ধীরে মানুষের আনাগোনা কমবে স্থানীয়রা বলছেন। বিক্রম বিশ্বকর্মা নামে এক স্থানীয় ব্যবসায়ী জানান, দীর্ঘ কয়েকবছর ধরে রাস্তার বেহাল অবস্থা। গত বছরের তুলনায় এবছর ভিড় এখনও কম। রাস্তার বেহাল দশা এর কারণ হতে পারে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম লিম্বু বলেন, দেড় কিমি রাস্তা তৈরির জন্য এর আগে পথসাথী প্রকল্পে দেওয়া হয়েছিল। এখনও সেই কাজ আসেনি। পুনরায় কথা বলব। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান, এই রাস্তার কাজ অ্যাকশন প্ল্যানে দেওয়া রয়েছে। পুনরায় আমরা কথা বলব।
সম্পর্কিত সংবাদ