Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা থেকে উদ্ধার গুজরাতের যুবতী

বাগডোগরা থেকে উদ্ধার গুজরাতের যুবতী
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: গুজরাতের এক নিখোঁজ যুবতীর সন্ধান মিলল বাগডোগরায়। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যবসায়ীদের সহযোগিতায় যুবতীর বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। 
Advertisement
গত ৯ জানুয়ারি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ২৮ বছরের ওই যুবতী। এরপর মেয়েটির পরিবার গুজরাতের কছ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গত শুক্রবার ওই যুবতীকে প্রথম বাগডোগরার গোঁসাইপুরে দেখা যায়। সেখানকার কর্তব্যরত ট্রাফিক কর্মীদের থেকে খবর পেয়ে বাগডোগরার স্মাইল গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সব্যসাচী দে, মিতা ছেত্রী, স্থানীয় ব্যবসায়ী অরুণ শর্মা, সুব্রত রায় এসে যুবতীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুলিসকে খবর দেন। সব্যসাচী জানান, যুবতীকে জিজ্ঞাসাবাদ করে তার নাম ঠিকানা মিলতেই গুজারতের স্থানীয় থানায় যোগাযোগ করি। এরপর সেখানকার পুলিসের সঙ্গে কথা হয়। তারা জানান, ওই যুবতীর নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। এরপর মেয়েটির বাড়ির ফোন নম্বর নিয়ে ভিডিও কলে কথা বলানো হয়। মেয়েটি সামান্য মানসিক ভারসাম্যহীন। 
রবিবার যুবতীকে বাগডোগরা থানার পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা। ওই যুবতীর দাদা প্রবীণ বারোট টেলিফোনে জানিয়েছেন, আমরা ওকে আনতে রওনা দিয়েছি।
সম্পর্কিত সংবাদ