সংবাদাতা, বাগডোগরা: গুজরাতের নিখোঁজ হওয়া যুবতী অবশেষে নিজের ঘরে ফিরলেন। মেয়ে ঘরে ফেরায় খুশি তাঁর পরিবার। শুক্রবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বাগডোগরা থানার পুলিস এবং এখানকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ওই পরিবারটি ধন্যবাদ জানায়।
Advertisement
৯ জানুয়ারি গুজরাতের কচ্ছ থেকে নিখোঁজ হয়ে ওই যুবতী কোনওভাবে শিলিগুড়ি চলে আসেন। এদিকে, বাড়িতে মেয়েকে না পেয়ে তাঁর পরিবার স্থানীয় থানায় মিসিং ডায়েরি করে। এদিকে, বাগডোগরার একটি সংস্থার সদস্যরা মেয়েটিকে অপরিচিত এই এলাকায় ঘুরতে দেখেন। এতে তাঁদের সন্দেহ হয়। সংগঠনের সদস্য সব্যসাচী দে, মিতা ছেত্রী, স্থানীয় ব্যবসায়ী অরুণ শর্মা, সুব্রত রায় তাঁকে উদ্ধার করে পুলিসকে খবর দেন। পুলিস মেয়েটির কাছ থেকে পাওয়া ব্যাগ ও কাগজপত্র দেখে জানতে পারে গুজরাতের কচ্ছর বাসিন্দা। সেখানকার থানায় সঙ্গে বাগডোগরা থানা থেকে যোগাযোগ করা হয়।
অবশেষে ২৮ জানুয়ারি মেয়েকে সঙ্গে নিয়ে গুজরাতের উদ্যেশ্যে পারি দেয় তাঁর পরিবার। শুক্রবার বাড়ি ফিরতেই সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বাগডোগরা থানা ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সদস্যদের ধন্যবাদ জানায় ওই যুবতীর পরিবার।