Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরায় বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

বাগডোগরায় বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: দ্রুত গতিতে ছুটে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বাগডোগরার বিহার মোড়ের একটি পেট্রল পাম্পের সামনে। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন, দীনেশ বাল্মীকি কাজ করে বাড়ি ফিরছিলেন। বিহার মোড়ে রাস্তা পারাপার করার সময় শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কিগামী বাসের ধাক্কায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। মাথা ও পা সহ শরীরের একাধিক জায়গায় চোট লাগে। স্থানীয়রা‌ই তড়িঘড়ি তাঁকে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় ওই ব্যক্তির পরিবার। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীনেশ বাল্মীকি (৫৫)। বাগডোগরার সূর্য নগরের বাসিন্দা ছিলেন তিনি। 
Advertisement
স্থানীয়রা বাসটি আটক করেন। বাসের এক কর্মীকে পেট্রল পাম্পের সামনে ধরে ফেলেন বাসিন্দারা। যদিও ওই ব্যক্তি নিজেকে বাসের চালক মানতে চাননি। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস পরে ঘাতক বাসটি বাগডোগরা থানায় নিয়ে আসে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  
সম্পর্কিত সংবাদ