অকল্যান্ড: ‘লিস্ট এ’ ক্রিকেটে ঝড় তুললেন নিউজিল্যান্ডের বেভন জ্যাকবস। বৃহস্পতিবার ফোর্ড ট্রফির ম্যাচে অকল্যান্ডের হয়ে ওটাগোর বিরুদ্ধে ১৩৭ বলে ২০২ করেন তিনি। ১৪৭.৪৪ স্ট্রাইক রেটে তিনি মারেন ৭টি চার ও ২১টি ছক্কা। পুরুষদের ‘লিস্টএ’ ক্রিকেটে সর্বাধিক ছক্কার তালিকায় এটা দ্বিতীয়। অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্ট ২০১৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ২৩টি ছক্কা হাঁকান। সেটাই শীর্ষে রয়েছে। তবে কিউয়ি ব্যাটারদের মধ্যে ‘লিস্ট এ’ ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা এটাই।
Advertisement



