নয়াদিল্লি: মহিলাদের এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করেছিলেন বাঁ-হাতি স্পিনার শ্রী চরণি। সেই সুবাদে তিনি কেরিয়ারের সেরা রেটিং পয়েন্টও অর্জন করলেন। তাঁর ঝুলিতে ৮০৪ পয়েন্ট। মহিলাদের টি-২০’তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ড মেগান স্কাটের দখলে। তাঁকে টপকাতে আর মাত্র দু’পয়েন্ট দরকার ভারতীয় স্পিনারের। এদিকে, ভারতের আর এক তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা উঠে এলেন চতুর্থ স্থানে। এশিয়া কাপে তিনি নিয়েছিলেন ১৪টি উইকেট।



