Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএসএফের সঙ্গে বাংলাদেশি পাচারকারীদের সংঘর্ষ দিনহাটায়

বিএসএফের সঙ্গে বাংলাদেশি পাচারকারীদের সংঘর্ষ দিনহাটায়
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার বিএসএফের সঙ্গে বাংলাদেশি চোরাচালানকারীদের সংঘর্ষে দিনহাটার নারায়ণগঞ্জ সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এদিন দুপুরে পাচারকারীদের রুখতে যান বিএসএফ জওয়ানরা। অতর্কিতে তাঁদের উপর আক্রমণ চালানো হয়। ঘটনায় কয়েকজন জওয়ান আহত হয়েছেন। খবর পেয়ে দিনহাটা মহকুমা পুলিস অধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় বিএসএফের ৩নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। তাঁরা দেখেন, ভরদুপুরেই সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি পাচারকারী-চোরাচালানদাররা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদের তাড়া করে।  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উপর পাল্টা চড়াও হয় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিএসএফকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে তারা। সংঘর্ষে একাধিক বিএসএফ জওয়ান জখম হন। বাংলাদেশে পালা বদলের পর থেকেই সীমান্তে উত্তেজনা রয়েছে। এর আগে মেখলিগঞ্জে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি ও বাংলাদেশের বাসিন্দারা কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয়। যদিও সেই আপত্তি উড়িয়ে কাঁটাতার লাগান ভারতীয় বাসিন্দারা। এরপর এদিন গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের হরিদাস খামার গ্রামে কাঁটাতারের কাছে টহল দেওয়ার সময় চোরাচালানকারীদের দেখতে পায় বিএসএফ। তাদের বাধা দিলে বিএসএফের উপর হামলা চালায় পাচারকারীরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ