Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের রাধাবাড়ি সেক্টরে রোজগার মেলায় ২৬৫ জনকে নিয়োগপত্র

বিএসএফের রাধাবাড়ি সেক্টরে রোজগার মেলায় ২৬৫ জনকে নিয়োগপত্র
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: সোমবার রোজগার মেলায় বিএসএফের রাধারবাড়ি সেক্টর (হেড কোয়ার্টার) থেকে ২৬৫ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, জলপাইগুড়ি সংসদ ডাঃ জয়ন্তকুমার রায় প্রমুখ। 
Advertisement
এদিন কেন্দ্র সরকারের তরফে রোজগার মেলা হয় দেশের ৪৫টি জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি যুব সমাজের উদ্দেশ্যে ভাষণও দেন। রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের রোজগার মেলায় আইজি (বিএসএফ) সূর্যকান্ত শর্মা, ডিআইজি প্রমোদকুমার সিং, নোডাল অফিসার সহ অন্য আধিকারিকরা ছিলেন। রাধারবাড়ি সেক্টর হেড কোয়ার্টারের অনুষ্ঠানে ২৬৫ জনের মধ্যে ২৫ জনকে নিজে হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই রোজগার মেলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে চলছে। আমাদের উদ্দেশ্য ভারতবর্ষে যাঁরা চাকরি পাচ্ছেন তাঁদের উৎসাহিত করা। কারণ যুব সমাজ যত উৎসাহিত হবে দেশের লাভ হবে ততই, এগিয়ে যাবে দেশ। 
সম্পর্কিত সংবাদ