Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের গুলিতে জখম

বিএসএফের গুলিতে জখম
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে বিএসএফের গুলিতে জখম হলেন এক ব্যক্তি।  সোমবার রাতের ওই ঘটনার পর উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কুমারগ্রাম সীমান্ত এলাকায়। বিএসএফ সুত্রে খবর, আহত যুবকের নাম ভজন বর্মন (২২)। বালুরঘাট থানার বাদামাইল গ্রামের ওই যুবক পেশায় দিনমজুর। সোমবার রাতে পতিরাম থানার ঠাকুরপুরা কুমারগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। প্রহরারত বিএসএফ জওয়ানরা তাঁকে একাধিকবার সতর্ক করলেও পাত্তা দেননি। এরপরই বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডান হাতে লেগে রক্তাক্ত হন। তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভজনের চিকিৎসা চলছে। ভজনের পরিবার জানিয়েছে, রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এই ঘটনার পরেই বিএসএফের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, বিএসএফের গুলিতে একজন জখম হয়েছেন। পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ