Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএনএলের বকেয়া বিল আদায় লোক আদালতে

বিএসএনএলের বকেয়া বিল আদায় লোক আদালতে
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোক আদালত বসিয়ে বকেয়া বিল আদায় করল বিএসএনএল। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির কলকাতা সার্কেলের আওতায় একাধিক জায়গায় জাতীয় লোক আদালত বসানো হয়। ১,৪৯৬ জন গ্রাহককে ডাকা হয় লোক আদালতগুলিতে। কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশচন্দ্র টিকাদার জানান, যাঁদের ডাকা হয়েছিল, তাঁদের কাছে মোট ২৬ লক্ষ টাকার বিল পাওনা ছিল বিএসএনএলের। প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকায় সেগুলির মীমাংসা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ