Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্ত্রী’কে খুন করে দেহ সুটকেসবন্দি করল স্বামী, পুনে থেকে গ্রেপ্তার অভিযুক্ত

স্ত্রী’কে খুন করে দেহ সুটকেসবন্দি করল স্বামী, পুনে থেকে গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৮ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু: ফের হত্যাকাণ্ডে সুটকেস যোগ। এবার ঘটনাস্থল বেঙ্গালুরু। স্ত্রীকে খুন করে দেহ সুটকেসে ভরে পগারপার স্বামী। যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement

জানা গিয়েছে, গত বুধবার বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় লোমহর্ষক এই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামীর নাম রাকেশ অনিল সাম্বেকার ও নিহত স্ত্রী গৌরী অনিল সাম্বেকার। তাঁরা দুজনেই আদপে মহারাষ্ট্রের বাসিন্দা। ২ বছর আগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ পেয়ে স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে চলে এসেছিল রাকেশ।

প্রতিবেশীদের দাবি, ওই দম্পতি প্রায়ই নিজেদের মধ্যে ব্যাপক অশান্তি করত। পুলিসের তরফে জানানো হয়েছে, সম্ভবত ঘটনার দিন দুজনের মধ্যে ঝগড়া চরমে ওঠে। এরপর রাগের মাথায় স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করে রাকেশ। পরে ঠাণ্ডা মাথায় দেহ লোপাট করার চেষ্টাতে গলা কেটে গৌরীর দেহ সুটকেসে ভরে চম্পট দেয় সে।

যদিও শেষরক্ষা হয়নি। পুলিস সূত্রে দাবি করা হয়েছে, স্ত্রীকে খুনের পর বাড়ি থেকে পালিয়ে, এক প্রতিবেশীকে নিজেই ফোন করে খুনের কথা জানায় রাকেশ। এরপরই পুলিস অভিযুক্তের ফোন ট্র্যাক করে পুনে থেকে তাকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ