বাংলার প্রতিপক্ষ শক্তিশালী বরোদা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রবিবার কঠিন পরীক্ষা বাংলার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকা বরোদার মুখোমুখি বঙ্গ ব্রিগেড। দু’দলেরই ৪ ম্যাচে ১২ পয়েন্ট। রান রেটে এগিয়ে প্রথম স্থানে ক্রুণাল পান্ডিয়া বাহিনী। বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে। আর দু’টি ম্যাচ বাকি রয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছাত্রদের। সে দুটোই কঠিন প্রতিপক্ষ— উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিরুদ্ধে। তার আগে অবশ্য বরোদাকে হারানো জরুরি। তবে জিতেশ শর্মা, দীপক হুডা, রাসিক সালামদের উপস্থিতিতে বরোদাও শক্তিশালী। অবশ্য বাংলাও আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ের হ্যাটট্রিক করেছেন অভিমন্যু ঈশ্বরণরা। 

Advertisement

খেলা শুরু সকাল ১১টায়।