Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রেলের বিরুদ্ধে দাপট বাংলার

রেলওয়েজের বিরুদ্ধে রনজিতে চালকের আসনে বাংলা। সুরাতে রবিবার আগাগোড়া ব্যাটে-বলে দাপট দেখাল বঙ্গব্রিগেড। প্রথম ইনিংসে বাংলা তুলল ৪৭৪ রান।

রেলের বিরুদ্ধে দাপট বাংলার
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলওয়েজের বিরুদ্ধে রনজিতে চালকের আসনে বাংলা। সুরাতে রবিবার আগাগোড়া ব্যাটে-বলে দাপট দেখাল বঙ্গব্রিগেড। প্রথম ইনিংসে বাংলা তুলল ৪৭৪ রান।

Advertisement

এদিন সকালে ২৭৩-৫ নিয়ে শুরু করেছিল বাংলা। শতরানকারী অনুষ্টুপ মজুমদার বেশিক্ষণ থাকেননি। ১৩৫ রানে থামেন তিনি। ১৮২ বলের ইনিংসে অনুষ্টুপ মারেন ১৯টি চার। অপর অপরাজিত ব্যাটসম্যান সুমন্ত গুপ্তই এদিন টানলেন দলকে। ৩৯ নিয়ে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান পূর্ণ করেন ৩৪ বছর বয়সি। ১৫৩ বলে তাঁর ১২০ রানের ইনিংস সাজানো ১৫টি চার ও দুটো ছক্কায়। জবাবে ৫ উইকেটে ৯৭ রান তুলেছে রেলওয়েজ। তারমধ্যে চারটি উইকেটই নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। রেলের পঞ্চম উইকেট নেন শাহবাজ আহমেদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ