Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বাড়ির টাকা: জয়নগরের বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার পর এবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। বাংলার বাড়ির টাকা দেওয়া নিয়ে তাঁর করা মন্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বাংলার বাড়ির টাকা: জয়নগরের বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার পর এবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। বাংলার বাড়ির টাকা দেওয়া নিয়ে তাঁর করা মন্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলীয় কর্মিসভায় বক্তব্য রাখছেন বিশ্বনাথবাবু। তিনি বলছেন, জয়নগরের আশপাশের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের অধীনে উপভোক্তারা বাংলার বাড়ির টাকা পেলেও একমাত্র মায়াহাওড়ি পঞ্চায়েতের অধীনে কেউ টাকা পায়নি। আমি বিধায়ক চাইলেই টাকা ঢুকিয়ে দিতে পারতাম। কিন্তু যাঁরা তৃণমূলের খেয়ে পড়ে থাকবে আর অন্য রাজনৈতিক দল করবে তাঁদের প্রশ্রয় দেওয়া যাবে না। যাঁরা এটা করছেন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকা করছেন। দল সব পর্যালোচনা করবে। প্রসঙ্গত, জয়নগর ২ নম্বর ব্লকের এই পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে ৮টি বিজেপির দখলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ