Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সায়নের বাংলা ছবি

গোল গলা টিশার্টের ওপর সাদা চেকের শার্ট, ট্রাউজার।

সায়নের বাংলা ছবি
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• গোল গলা টিশার্টের ওপর সাদা চেকের শার্ট, ট্রাউজার। উত্তর কলকাতার এক গলিতে ‘কলকাতা পুলিশ’-এর গাড়ির সামনে দাঁড়িয়ে, গালে খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ নিয়ে ‘ট্যাক্সিচালক’ সায়ন মুন্সি। ক্যামেরা চলছে। অনুপ দাস পরিচালিত ‘রেখা’র শ্যুটিং। শটের শেষে, ঘাম মুছে নিয়ে একটি বাড়ির বারান্দায় বসে শুরু করলেন কথা। ‘আমার টার্গেট হল কেউ যেন এখানে আলাদাভাবে চিনতে না পারে। সেটের লোকেরাও যেন হঠাৎ জিজ্ঞাসা করে, ‘সায়ন কোথায়?’ তাহলে হয়তো আমি ঠিক করছি কাজটা’, হেসে বললেন অভিনেতা। 

Advertisement

প্রথমবারের জন্য ট্যাক্সিচালকের ভূমিকায় অভিনয় করলেন সায়ন। প্রথমবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে তিনি। এই ছবিতে ঋতুপর্ণা একজন পরিচারিকা ‘বুলি’র ভূমিকায় রয়েছেন। দীর্ঘদিন ঋতুপর্ণার সঙ্গে স্ক্রিন শেয়ারের ইচ্ছে ছিল। অবশেষে তা পূরণ হল বলে জানালেন অভিনেতা। দীর্ঘ বিরতির পর সায়নকে গতবছর বাংলা ছবির দর্শকেরা দেখেছেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায়। ফের একটি বাংলা ছবির কাজ। সায়নের বিশ্বাস, তাঁদের পরিশ্রম বিফলে যাবে না। ‘রেখা’ সব ধরনের দর্শকের ভালো লাগবে।
আরাত্রিকা চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ