নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার করা হয়েছিল তারা নাকি বাংলা ও বাংলা ভাষা বিরোধী। কিন্তু ক্ষমতায় আসার পর আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এবার থেকে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হবে। প্রসঙ্গত সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। যেখানে বাংলা ভাষাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল। আজ বিধানসভায় প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই চিঠি পড়ে শোনান। আর তারপরই তিনি ঘোষণা করলেন ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে, দপ্তর গুলিতে বাংলা বাধ্যতামূলক করা হবে। তবে এর প্রস্তুতিতে দেড় মাসের মতন সময় প্রয়োজন তাই ১ সেপ্টেম্বর থেকে বাংলাই হবে এর রাজ্যের সরকারি ভাষা।



