Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ট্রেংথ লিফটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, রুপো সহ ৩ পদক এল বাংলায়

দেশের মুখ উজ্জ্বল করলেন পানিহাটির দুই প্রতিযোগী। থাইল্যান্ডের পাটায়ায় দ্বাদশ ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে তাঁরা একটি সোনা ও দু’টি রুপোর পদক জয় করেছেন।

স্ট্রেংথ লিফটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, রুপো সহ ৩ পদক এল বাংলায়
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দেশের মুখ উজ্জ্বল করলেন পানিহাটির দুই প্রতিযোগী। থাইল্যান্ডের পাটায়ায় দ্বাদশ ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে তাঁরা একটি সোনা ও দু’টি রুপোর পদক জয় করেছেন। তাঁদের এই সাফল্যে খুশির হাওয়া পানিহাটিতে। সোদপুরের বিজয়পুর ব্যায়াম সমিতি সোমবার দু’জনকে সংবর্ধনা দিয়েছে।

Advertisement

আগরপাড়ার শক্তিপুর এলাকায় থাকেন পুরসভার অস্থায়ী কর্মী বরুণ দাস। বেসরকারি সংস্থার সেলস ম্যানেজার অরবিন্দ ভট্টাচার্য থাকেন অমরাবতীতে। ব্যায়াম করা দু’জনেরই নেশা। সময় পেলেই তাঁরা শারীরিক কসরত করতে চলে আসতেন বিজয়পুর ব্যায়াম সমিতি। বিভিন্ন ব্যায়াম ও দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় তাঁরা বিজয়ী হয়েছেন। এবার থাইল্যান্ডের পাটায়ায় ১৬-১৯ জুলাই আয়োজিত প্রতিযোগিতায় অরবিন্দ ভট্টাচার্য ৮৫ কেজি (মাস্টার-২)  বিভাগে স্ট্রেংথ লিফটিংয়ে সোনা এবং ইনক্লাইন বেঞ্চ প্রতিযোগিতায় রুপোর মেডেল জিতেছেন। অন্যদিকে বরুণ দাস ৮৫ কেজি (মাস্টার-১) বিভাগে ইনক্লাইন বেঞ্চ প্রতিযোগিতায় রুপোর মেডেল পেয়েছেন। এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ১৭টি দেশ অংশগ্রহণ করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ