কলকাতা, ১১ জুলাই: বাংলায় লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। তৈরি হয়ে দিয়েছে খসড়া বিল। এই খসড়া বিলের বিষয়বস্তু খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। উল্লেখযোগ্য হল এই কমিটিতে আছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কমিটির নেতৃত্ব দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বাকি সদস্য বাছাই নিয়ে চলছিল আলোচনা। রাজ্যের বিচার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিটির ৯ জন সদস্যের নাম ঘোষণা করা হল। একঝলকে দেখে নেওয়া যাক তালিকা:
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই (চেয়ারপার্সন)
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (সদস্য)
আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা (সদস্য)
রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ (সদস্য-আহ্বায়ক)
অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ (প্রধান উপদেষ্টা)
বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য (সদস্য)
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র (সদস্য)
কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক (সদস্য)
বেঙ্গল সম্ভাগ-এর সহ সভাপতি নির্মাল্য ভট্টাচার্য (সদস্য)