Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় স্তরে ফের চ্যাম্পিয়ন বাংলা

চলতি বছরের শুরুতেই সন্তোষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বাংলা। আর দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের মুখ দেখল বঙ্গ-ব্রিগেড।

জাতীয় স্তরে ফের চ্যাম্পিয়ন বাংলা
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের শুরুতেই সন্তোষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বাংলা। আর দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের মুখ দেখল বঙ্গ-ব্রিগেড। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরের শ্রীগুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে দিল্লিকে ৩-০ গোলে হারাল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক সাগ্নিক কুণ্ডুর। বাংলার এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন কোচ গৌতম ঘোষ। পাশাপাশি চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। উল্লেখ্য, বাংলার এই দলে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা পাঁচ ফুটবলার। তারা হল অতনু মুর্মু, উরচিন সাহা, সবুজ মণ্ডল, সৌম্যদীপ বারুই ও সুমন গুঁই। এছাড়া ফাইনালের গোলদাতা সাগ্নিক সহ ছ’জন খেলে মোহন বাগানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ