Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোনাস পয়েন্ট সহ জয়ের আশায় বাংলা

ব্যাটারদের গড়ে দেওয়া মঞ্চে আধিপত্য জারি রাখলেন বোলাররা। সেই সুবাদে রনজি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে বোনাস সহ জয়ের সম্ভাবনা উজ্জ্বল বাংলার।

বোনাস পয়েন্ট সহ জয়ের আশায় বাংলা
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাটারদের গড়ে দেওয়া মঞ্চে আধিপত্য জারি রাখলেন বোলাররা। সেই সুবাদে রনজি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে বোনাস সহ জয়ের সম্ভাবনা উজ্জ্বল বাংলার। প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্তের শতরানের সুবাদে ৪৭৪ তুলেছিল বঙ্গ ব্রিগেড। জবাবে সোমবার, ম্যাচের তৃতীয় দিনে রেলের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে ২২২ রানে। ফলে ২৫২ রানের লিড পায় লক্ষ্মীরতন শুক্লার দল। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে হোমটিম। রেল এখনও ১৬২ রানে পিছিয়ে। তাদের সামনে ইনিংস হারের ভ্রুকুটি। অন্যদিকে, সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া বাংলা। ইনিংসে জিতলে সুদীপ ঘরামির নেতৃত্বে এই ম্যাচে আসবে বোনাস সহ সাত পয়েন্ট। অবশ্য চতুর্থ ইনিংসে কোনও উইকেট না হারিয়ে রান তাড়া করলেও মিলবে বোনাস। তবে বাংলা মোটেই আত্মতুষ্ট নয়। ত্রিপুরার বিরুদ্ধে গত ম্যাচের ভুল আর করতে নারাজ সুদীপ-অনুষ্টুপরা। তাই সতর্ক দল।

Advertisement

প্রথম ইনিংস ৯৭-৫ নিয়ে এদিন খেলা শুরু করে রেল। ভার্গব মিরাই (৯১) ও উপেন্দ্র যাদবের (৭০) জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ধস নামে। বাংলার হয়ে বল হাতে দাপট দেখান মহম্মদ কাইফ (২-৪৮), রাহুল প্রসাদ (২-৩৪) ও বিশাল ভাটি (১-৩০)। ফলো-অনের পর দ্বিতীয় ইনিংসেও বিপাকে পড়ে রেল। শাহবাজ আহমেদ (২-২৬), রাহুল প্রসাদ (২-৩৪), মহম্মদ কাইফ (১-১০) ভাগ করে নেন পাঁচটি উইকেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ